• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পয়লা বৈশাখ এলে আমরা কমবেশি সব বাঙালিই ছোটবেলায় ফিরে যাই: ফারিয়া

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:২৮
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৪:২৮

 

বছর ঘুরে বাঙালির ঘরে এসেছে বৈশাখ। বর্ষবরণে কারও উদ্দীপনার কমতি নেই। ‘দূর কর অতীতের সকল আবর্জনা ধর নির্ভয় গান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতসকালে রমনার বটমূল জেগে উঠেছিল সার্বজনীন ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। এই উৎসবটি বরণ করে নিতে। মঙ্গল শোভাযাত্রাও হয়েছে এবার। দিনভর নানা আয়োজনও থাকছে।

সকল শ্রেণির মানুষ দিনটি নিজের মতো করে পালন করছেন। বাদ যাননি পর্দার তারকারাও। তারাও উদযাপন করছেন দিনটি। এই দলে রয়েছেন নুসরাত ফারিয়া।

পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে গিয়ে ফারিয়া চলে গেলেন শৈশবে। তিনি জানালেন, এই দিনে বাসায় সবাই মিলে পান্তা-ইলিশ খেতেন। ভারতীয় সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ফারিয়া।

ফারিয়া বলেন, ‘পয়লা বৈশাখ এলে আমরা কমবেশি সব বাঙালিই ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় নববর্ষের প্রথম এই দিনটির সকালে বাড়িতে রেডিও চলত, তাতে শোনা যেত কবিগুরুর সেই গান এসো হে বৈশাখ…। এই দিনে বাসায় সবাই মিলে পান্তাভাত আর ইলিশ মাছ খেতাম, সে এক অদ্ভুত আনন্দ। ছোট থেকেই এই দিনটি এভাবেই উদযাপন করতে পছন্দ করতাম।’

তবে আজকে বর্ষবরণের দিনটি ব্যস্ততায় কাটাতে হচ্ছে বলেও জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘এবার পয়লা বৈশাখে আমি শ্যুটিংয়েই ব্যস্ত, কারণ আমার একটা গান ইদে মুক্তি পাচ্ছে। তাই তারই প্রচারে আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে।’

২০১৮ সালে নায়িকার পাশাপাশি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। সেই ধারাবাহিকতায় চতুর্থ গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘বুঝি না তো তাই’। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক বলিউডের নামকরা র‌্যাপার মুমজি স্ট্রেনজার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম