• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন তার উল্টোটা করেন : রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ৬:১২
আপডেট: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ৬:১২

 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন তার উল্টোটা করেন। তার কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আসলে বর্তমানে মিথ্যার রাজত্ব চলছে। শেখ হাসিনা বলেছিলেন যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাওয়াবেন তারপর কী দেখলাম? ভোলায় বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশ গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেফতার করোনা এর মানে হলো তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় ভয়ংকর কোন প্রতিশোধ নিবেন।’

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মোহম্মদপুরে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, সম্পুর্ণ প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া আজ বন্দী। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে চলছেন। ১/১১সরকার তাকে শত চেষ্টা করেও বিদেশে পাঠাতে পারেনি। অথচ সে সময় চাপে পড়ে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন। দেশনেত্রী কোন চাপের কাছে কখনও মাথা নত করেননি।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ প্রধানের কথার কাজের কোন মিল নেই। একদিকে প্রধানমন্ত্রী শান্তির বাণী দিচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। ফেনী, লক্ষীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ ছাত্রলীগ। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা এখন আবোল তাবোল বকছেন। আর হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম,মাহবুবুর রহমান মাহবুব, ডা. জাহিদুল কবির, ডা. আউয়াল প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম