নিজ এলাকা সিলেটে সফররত শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফুল হক চৌধুরীর পারিবারিক ঘনিষ্ঠজন জুরেজ আব্দুল্লাহ গুলজার মানবজমিনকে জানান, সকালে নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
জুরেজ আরও জানান, তাৎক্ষনিক তাকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরিক্ষা করছেন। নার্ভে সমস্যার কারণে এমআরআই করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তার শাররীক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান তিনি।













