• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ফারুকী এখন বিপদমুক্ত, জানালেন তিশা

প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৫:৩৫
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৫:৩৫

 

বিনোদন ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

হাসপাতালে ফারুকীর হাতে হাত রেখে একটি ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যাই, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ।

খুব শিগগিরই এই নির্মাতা কাজে ফিরবেন জানিয়ে অভিনেত্রী লেখেন, কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন। তাদের ফোন, মেসেজের জবাব দিতে পারিনি। সেজন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো নির্মাণের পাশাপাশি সেটিতে অভিনয়ও করেন তিনি। এতে তার সঙ্গে দেখা মিলেছে নুসরাত ইমরোজ তিশার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম