• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ফের মা হচ্ছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:১৩
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:১৩

 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চাউর। স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে আগে থেকে হাজির থাকা ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ে তার বেবি বাম্পের ছবি। তাদের সামনে হাসিমুখে পোজ দেওয়ার সময় ওড়না দিয়ে বেবি বাম্প ঢেকেছেন।

ধারণা করা হচ্ছে, অনাগত সন্তানের জন্য মন্দিরে গিয়েছিলেন রানী। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি। যদিও এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পরিবার বড় করতে চান। সেই কথায় ফের সন্তান নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

অন্যদিকে বলিউডের অনেকে বলছেন, সামনেই রানীর ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে’ সিনেমা মুক্তি পাবে। নতুন ছবির মঙ্গল কামনায় মন্দিরে গিয়েছিলেন তিনি।

গত কয়েকমাসে বি-টাউনের অনেক নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে। তাদের মধ্যে আছেন—আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম