• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: পুতুল

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৫৫
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৫৫

 

নাটোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করে সর্বজনীন করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দক্ষতার সঙ্গে কাজ করা হচ্ছে।

এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক মতাবলম্বীর প্রভাব থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন। এ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীমুক্ত থাকবে। এ কার্যক্রমে সবার সহযোগিতা চাই।

ফারজানা শারমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। অতি দ্রুত কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম