• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ফ্যাসিস্টদের লুটপাট-অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হামের এই প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:০১
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত দুই সরকারের ব্যর্থতা ও ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়ার জটিলতার কারণেই দেশে হামের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অন্তর্বর্তীর সরকারের ব্যর্থতার কারণে আজকে হামের এই প্রাদুর্ভাব।

তিনি জানান, দেশে হামের ভ্যাকসিন মজুত স্থিতিশীল রয়েছে, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, কোভিডের সময় বরাদ্দ ৬০০ কোটি টাকা হামের টিকা ক্রয়ে ব্যবহার করা হবে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা জোরদারে পল্লী চিকিৎসা ব্যবস্থাকে নতুনভাবে বিবেচনার কথাও বলেন মন্ত্রী।

এদিকে, বিরোধীদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, টিকাদানে অবহেলা এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন বকেয়া থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, শুধু সভা নয়, মাঠ পর্যায়ে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম