• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বড়শিতে ধরা পড়া ২৩ কেজির পাঙ্গাশ ২৩ হাজারে বিক্রি

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১:০৭
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে রিয়াজ হোসেন নামে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। পরে ওই মাছটি স্থানীয় একটি বাজারে কেজি প্রতি এক হাজার টাকা দরে ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিষখালী নদীর কালমেঘা নামক এলাকার বাজার সংলগ্ন একটি স্লুইস গেটে মাছটি ধরা পড়ে।

পাঙ্গাশ মাছটি বিক্রি করে জেলে রিয়াজ হোসেন বলেন, প্রতিদিনের মতোই সকালে কালমেঘা বাজারের পাশে স্লুইস গেটে বড়শি ফেলে অপেক্ষা করি। দীর্ঘ সময় পর বড়শি টেনে তুলতেই বিশাল আকৃতির ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ উঠে আসে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে কালমেঘা বাজারে নিয়ে গেলে মোঃ রাজু মিয়া নামে এক মাছ ব্যবসায়ী এক হাজার টাকা কেজি দরে ২৩ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।

ব্যবসায়ী মোঃ রাজু মিয়া বলেন, পাঙাস মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছি। ধারণা করছি ঢাকায় ভালো দাম পাওয়া যাবে। মাছটি ক্রয়ের পর দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম