• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বর্তমানে পরকীয়া বেড়ে গেছে: অপু বিশ্বাস

প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৪
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৪

 

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (৩ ফেব্রুয়ারি) নতুন সিনেমা ‘ট্র্যাপ’ নিয়ে সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি।

অপু বলেন, ‘এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’

পরকীয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে সামাজিক মাধ্যমের বিপদজনক ব্যবহারও দেখছি।’

অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘ট্র্যাপ’-এ উঠে আসবে পরকীয়ারই এক গল্প। সেটা উল্লেখ করে এই তারকা বলেন, ‘একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়। এই সিনেমায় জয় চৌধুরী আমার সঙ্গে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে দারুণ কাজ করেছেন তিনি। ছবিতে আমাদের রসায়ন অনেকের ব্যক্তিগত জীবনেও উপকারে আসবে।’

অপু আরও বলেন, ‘যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে। যারা সম্পর্কে থাকেন না, তারা কি এই সিনেমা দেখবে না এই প্রশ্নের জবাবে অপু বলেন, হ্যাঁ, যারা একা তাদের দ্বারা ভুল আরও বেশি হতে পারে। অবশ্যই একা যারা তাদেরও সিনেমা দেখতে হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের ‘ট্র্যাপ’। যেখানে এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এই সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম