• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিএনপির কাছে নির্বাচন কমিশন পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত : ইসি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৬:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৬:৩৫

 

নিউজ ডেস্ক

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহন করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপির কাছে নির্বাচন কমিশন (ইসি) পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত। এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটিতে ভোট, বেশির ভাগ দল এসব নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি আস্থাহীনতা কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে।

তাহলে বিএনপির কি অফিস নেই? এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম