• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৫
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৫

ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
 

স্পোর্টস ডেস্ক
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছিল জার্মানি। কোচ নাগেলসম্যানকে পাল্টে দায়িত্ব দেওয়া হলো লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অভিজ্ঞ কোচ ইউর্গেন ক্লপকে। তিনি দায়িত্ব নিয়ে শুরু করলেন উয়েফা ন্যাশনস লিগ। সেখানে প্রথম ম্যাচে ড্র, পরেরটিতে হার- তাও গ্রিসের সঙ্গে। সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ালো জার্মানি।

ন্যাশনস লিগে গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে এসে নেদারল্যান্ডসকে হারালো ৫-০ গোলে। প্রথম দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া জার্মানি এ-২ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে পৌঁছে গেলো কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০।

এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা।

এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম