• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি’র যেই লাফাবে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: কাদের

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৬:৩৩
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৬:৩৩

 

বিএনপি’র যেই লাফাবে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে। বিএনপির যেই লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। বাড়াবাড়ি-লাফালাফি বন্ধ করেন। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে।’

সোমবার (৯ অক্টোবর) গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘ভোট হবে, জানুয়ারিতেই ভোট হবে। আর খেলা হবে বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আর খেলায় ফাউল করলেই লাল কার্ড।’

এ সময় জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে মানুষের কথা চিন্তা করেন। কারণ মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে।

বিকেল তিনটার পর ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। মিছিল স্লোগানে আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

সমাবেশে নেতারা বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের শিক্ষা দেয়া হবে। নৈরাজ্য রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে মিছিল বের করেন নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম