• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভারতকে হারানোয় ফুটবলারদের মির্জা ফখরুলের অভিনন্দন

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১:১৮
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, অভিনন্দন, ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের ফুটবল টিম।

মির্জা ফখরুল আরো বলেন, ১১ মিনিটে শেখ মোরসালিনের করা গোলটিকে ধরে রেখে ১-০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। প্রত্যাশিত এ বিজয়ে বাংলাদেশ ফুটবল টিম ও কর্মকর্তাদের অভিনন্দন।

সর্বশেষ, ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে এসেছিল ভারতের বিপক্ষে জয়। জাতীয় স্টেডিয়ামে আজ মুন্নার আত্মা যেন ভর করেছিল শেখ মোরসালিনের ওপর।

তার গোলেই যে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম