• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভালোবাসা দিবসে ‘পানওয়ালি’

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩৫

 

বিনোদন ডেস্ক

কণ্ঠশিল্পী শামস ভাই ও ইবনাত সালমার নতুন গান ‘পানওয়ালি’ । সুহেল খানের কথায় সুর করেছেন এ এন ফরহাদ ও এইচ আর ফারদিন খান এবং সঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। গানে র‍্যাপ করেছেন এম আর রিজান।মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও নাফিসা নুসরাত প্রনমি। ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা রাজ বিশ্বাস শংকর।কোরিওগ্রাফার রোহান বেলাল।

গীতিকার সুহেল খান বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।

নির্মাতা রাজ বিশ্বাস শংকর জানান, গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।

জানাগেছে, গানটি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এস এল কে মিউজিক চ্যানেলে প্রকাশ পাচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম