• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মঙ্গল শোভাযাত্রার উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ২:৫১
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ২:৫১

 

মঙ্গল শোভাযাত্রার উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে শোভাযাত্রা হয়নি। গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আবার সেটা হচ্ছে। প্রাণ ফিরে এসেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা মঙ্গল শোভাযাত্রার মতো উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে চায়, এ সরকারের অবস্থান এ ধরনের চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে।

তিনি বলেন, ‘এরপর এ শোভাযাত্রা নিয়ে জঙ্গিবাদী হুমকির কথা হচ্ছে। আবার একজন হাইকোর্টে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে রিট করেছেন। এই মানসিকতাকে পরিহার করতে হবে। এই মানসিকতা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য। সরকারের অবস্থান এ ধরনের সংস্কৃতি বিনষ্ট করার চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা এর নিন্দা জানায়।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম