• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

মেক্সিকোতে অতিবৃষ্টি: শহরে ঢুকে পড়েছে ২০০ কুমির

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৪:৫৬
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৪:৫৬

 

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে হারিকেন বেরিল এবং পূর্বের মৌসুমী ঝড় আলবার্তোর কারণে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির। জুনে আলবার্তোর কারণে মেক্সিকোতে প্রচুর বৃষ্টিপাত হয়।

এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে।

বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুমিরগুলো তাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আল্টামিরার মতো শহরে ঢুকে পড়ে। এই তিনটি শহর থেকে অন্তত ১৬৫টি কুমির শনাক্ত ও ধরা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাঘাট ও ড্রেন যেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল সেখানকার পানি কমে যাচ্ছে। এসব জায়গায় এখন আরও বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে।

মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে।

হারিকেন বেরিল প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালায়। এরপর এটি মেক্সিকোর উপকূল এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের দিকে যায়। সূত্র: সিএনএন

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম