• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৬:৫৭
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৬:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এর ফলে শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দরকষাকষির বড় সুফলও মিলবে।

শনিবার (২২ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে। কিন্তু দরকষাকষিতে সফল হয়েছে সরকার।

তিনি জানান, মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফার আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত ৩৭ শতাংশের শুল্ক নেমে আসে ২০ শতাংশে। এর মাধ্যমে রফতানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।

এদিকে এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি আয় বাড়াতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অশুল্ক বাধা দূর করার পরামর্শ তাদের।

এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন, আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও।

সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা দুরূহ হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম