• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীতে বিক্ষোভ করছেন রিজভী মুক্তি সংগ্রাম পরিষদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:১২
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:১২

 

বিজয়নগর পানির ট্যাংকির সামনে বিক্ষোভ করছেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মোঃ শিপন খান।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দা, ছাত্রনেতা জাকিউল আলম সাদা, কাউসার আলম সহ প্রায় ২শতাধিক নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

তারা অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম