• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

রাজ্যের ভালোবাসায় সিক্ত হও রাজ-পরী: রেদওয়ান রনি

প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ২:১৮
আপডেট: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ২:১৮

 

সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সোমবার (১৫ আগস্ট) রাজ-পরীর ছেলেকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান নির্মাতা রেদওয়ান রনি। সেখানে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘রাজ্যের ভালোবাসায় সিক্ত হও রাজ-পরী’।

এদিকে নায়িকার এখনও বিশ্বাস হচ্ছে না তার সন্তান পৃথিবীতে এসেছে। এ প্রসঙ্গে রাজ্যর বাবা অভিনেতা শরিফুল রাজ একটি গণমাধ্যমকে জানান, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনও বিশ্বাস হচ্ছে না, সে মা হয়েছে। তার মনে হয়, স্বপ্ন দেখছে।’

সন্তান জন্মের পর তার সঙ্গে পরীর প্রথম কী কথা হয়েছিল সে প্রসঙ্গে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তার (পরী) প্রথম কথা ছিল, এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’

এই অভিনেতা আরও জানান, ‘গত নয়-দশ মাস পরী অনেক কষ্ট করেছে। এতদিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। সে এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম