• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লন্ডনে বসে খালেদা জিয়াকে হত্যার চূড়ান্ত ছক তৈরি হতে পারে: নানক

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৯:১৪
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৯:১৪

 

নিউজ ডেস্ক
দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে লন্ডনে বসে (তারেক রহমান) খালেদা জিয়াকে হত্যার চূড়ান্ত ছক তৈরি হতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘তারা আন্দোলনে ব্যর্থ। কারণ জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় না। তাই তাকে হত্যার মধ্য দিয়ে দেশে একটি গোলোযোগের সৃষ্টি করতে পারে। তাই সাবধানে থাকতে হবে। এই দেশ বঙ্গবন্ধুর দেশ। এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

‘সরকার বিষ প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র করছে’ বিএনপি নেতা রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে তাকে বেকুব ও বেয়াদব বলেন নানক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে ডা. জাহিদ ও তারেকের স্ত্রী ডা. জোবায়দার তত্ত্বাবধানে চিকিৎসা করা হচ্ছে। আমরা ভয়ে আছি! বিএনপিতে থাকা আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপের কোনো অন্তর্ঘাত কী না। আমরা জানি না- ওরা হত্যার চেষ্টা করছে কী না। তবে রিজভীর কথা অনুযায়ী খালেদা জিয়াকে ওরা হত্যা করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতে পারে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম