• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব, মুখ খুললেন অভিনেত্রী

প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৪:০৭
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪ ৪:০৭

 

বিনোদন ডেস্ক

এর আগে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক তারকা। এবার এ তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন এ অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রযোজকের শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তিনি জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে তাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়।

কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।
অঙ্কিতা বলেন, আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্র চূড়ান্ত করতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান সিনেমার প্রযোজকের এক সহকারী। তিনি আমাকে বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি সেখান থেকে চলে এসেছিলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম