• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:০১
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:০১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজনীতির বড় আয়োজনের মাঝেও কখনো ছোট্ট কোনো ঘটনা মানুষের মনে দাগ কাটে। প্রিয় নেতার সঙ্গে দেখা করা, হাত মেলানো কিংবা তাঁর কাছ থেকে একটু স্নেহ পাওয়াই যে একটি শিশুর কাছে কতটা আনন্দের হতে পারে, তারই আবেগঘন উদাহরণ দেখা গেল রাজধানীর কারওয়ানবাজারে।

গতকাল শনিবার রাজধানীর কারওয়ানবাজারে মেট্রোস্টেশনের সামনে বিএনপির র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা হয় এক শিশুর। তাঁর সঙ্গে হাত মেলানোর পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুটি। শুধু তাই নয়, তারেক রহমান তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বলেও জানায় সে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে শিশুটিকে উচ্ছ্বাস প্রকাশ করে বলতে শোনা যায়, ‘তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি, আমারে ডাইক্কা নিছে। অনেক ভালো। তারেক রহমানকে আমি বলতে চাই থ্যাঙ্ক ইউ। আমার পরালেখার দায়িত্ব নিয়েছেন। ভালো লাগছে অনেক ভালো।’

তারেক রহমানের সঙ্গে হাত মেলানো এবং তাঁর কাছ থেকে বিশেষ মনোযোগ পাওয়ার আনন্দ শিশুটির কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।

বিশেষ করে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শিশুটির ‘থ্যাঙ্ক ইউ’ বলার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। একই সঙ্গে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম