• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২২
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:২২

শ্রমিক সমাবেশ, রাজধানীতে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা
 

বিআরটিএ’র মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশাকে চলাচলে বাধা দিতে দেখা গেছে।

মোহাম্মদপুরের যাত্রী মামুন জানান, বেড়িবাঁধ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা কোনো অটো চলতে দিচ্ছেন না। যারাই যাত্রী নিচ্ছেন, সবাইকে নামিয়ে দিচ্ছে, অটোর তার ছিঁড়ে ফেলছেন।

আরেক কর্মী জানান, শ্যামলীর রিং রোডে তেমন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না।

এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন।

সংগঠনটির একটি লিফটে লেখা রয়েছে, রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’। পাশাপাশি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

লিফলেটে আরও বলা হয়, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

এই সমাবেশ শেষে অটো চালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম