• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার কর্তৃক নাগরিক হত্যাকে অবিলম্বে শূন্যে নামিয়ে আনতে হবে : রব

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৭:০৫
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৭:০৫

 

মার্কিন নিষেধাজ্ঞার পর র‌্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা নেমে আসার প্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জাতি নিশ্চিত হতে চায় এই পরিবর্তন শুধুমাত্র কোনো নিষেধাজ্ঞার চাপে নয়। বরং নৈতিক ও আইনগতভাবে এ ব্যবস্থা স্থায়ীভাবে সুরক্ষা পাবে এবং সে লক্ষ্যে সরকার কর্তৃক নাগরিক হত্যাকে অবিলম্বে শূন্যে নামিয়ে আনতে হবে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে জেএসডি নেতারা বলেন, গত সপ্তাহের হিউম্যান রাইটস্ ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে উন্নতি ঘটেছে।

লক্ষণীয় গত এক বছরে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে বিচারবহির্ভূত হত্যা কম সংঘঠিত হওয়ায় রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তায় কোনো হুমকি সৃষ্টি হয়নি। এতে প্রমাণিত হয়, অতীতে সন্ত্রাস প্রতিরোধে ও আইন প্রয়োগের ক্ষেত্রে র‌্যাবের জবাবদিহিতার চরম ঘাটতি ছিল। হত্যাকাণ্ড নিয়ে সরকার বন্দুকযুদ্ধের অবিশ্বাস্য গল্প অব্যাহতভাবে সমর্থন করে যাচ্ছিল, প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অত্যাবশ্যকীয় করে তুলেছিল এবং মানবাধিকার লঙ্ঘনের যাবতীয় ঘটনাকে অস্বীকার করছিল। আজ তার সকলই অসার প্রমাণিত হলো।

তারা আরো বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে ও বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার নামে কথায়-কথায় প্রজাতন্ত্রের নাগরিক হত্যার ভয়ঙ্কর কৌশল দ্রুত পরিত্যাগ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম