• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সহিংসভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন আরও অস্থিরতা তৈরি করবে: চাক শুমার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৩:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৩:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের সিনেটের মেজরিটি লিডার বা মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার। মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) চাক শুমার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, “আমি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগ নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং বিক্ষোভের অধিকার যে কোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সহিংসভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করা ভুল। সেটা আরও অস্থিরতা তৈরি করবে।”

উল্লেখ্য, চাক শুমার মার্কিন সিনেটের সবচেয়ে ক্ষমতাধর নেতা। বাংলাদেশের সহিংসতা নিয়ে কথা বলা মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চপদস্থ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম