• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সাকির ওপর হামলার প্রতিবাদে নারায়গঞ্জে মশাল মিছিল

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ১০:৪২
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ১০:৪২

 

নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেছে জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (৬ জুন) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন বলেন, এখন থেকে বাংলাদেশের যে কোন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলেই আমরা ধরে নেব এই হামলার সাথে ছাত্রলীগ জড়িত। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলার বিচার চাই।
তিনি আরও বলেন, জোনায়েদ সাকির ওপর হামলা হবে আর আমরা ঘরে বসে থাকব তা হবে না। আমরা প্রতিবাদ করবই। এই ফ্যাসিজম ও মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসায়কে আমরা মেনে নেব না। আপনি নির্বাচিত প্রতিনিধি নন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম