• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এক সঙ্গে কাজ করব

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৬:১৬
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৬:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যেই সাম্যের বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই এক সঙ্গে মিলে কাজ করব। কারো পদ বা সম্পত্তির ভিত্তিতে অধিকার নিশ্চিত করা যাবে না, ভোটের অধিকার খর্ব হবে না, কাউকে অপমান করা যাবে না, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে।”

রবিবার (৩০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান আলী, ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী জাকির হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুরজ্জামান সাকিব, আলতাব মাহমুদ, ছাত্র আন্দোলনের সদস্য টোকন মন্ডলসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর নিহত ৩ শহীদ পরিবার ও আহত ৭৭ জনের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেল এবং গুড়া দুধ দেওয়া হয়।

ডা. তাসনিম জারা আরো বলেন, “আপনারা সাহস এবং ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন, গুলির মুখে দাঁড়িয়ে ছিলেন। শুধু একবার নয়, বারবার দাঁড়িয়ে ছিলেন, মৃত্যুর মুখে জেনেও।

আসলে, এটি কোনো বলার ভাষা রাখে না। সেই কারণেই আমরা আজ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com