• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের নতুন অধ্যক্ষ পান্না রানী

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৮
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৮

 

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পান্না রানী রায়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ রোববার সকালে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পান্না রানী রায় এর আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অতি সম্প্রতি এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হয়। এবার এই পদে পান্না রানীকে নিয়োগ দেওয়া হলো।

পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

পান্না রানী রায়ের বাড়ি সিলেট শহরের লালদিঘীরপাড় এলাকায়। দুই সন্তানের মা পান্না রানীর মেয়ে ডাক্তার ও ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম