• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কালো পতাকা মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৬:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৬:১৪

 

ভোলা জেলা বিএনপির কর্মসুচী চলাকালে ‘গুলিতে নিহত’ স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহত এবং অসংখ্য নেতাকর্মীর উপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে নগরীর বারুতখান পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সমাবশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়ির সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান চৌধুরী, মোঃ আব্দুস সামাদ, আফসার শহীদ চৌধুরী সায়েম, দেলোয়ার হোসেন, আবুল হাসান রাসেল, আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মোঃ জহির, ইমাদ আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু, এম. এ আহাদ সোয়েব, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল আলম মাহি, সাকের রহমান, মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সুমন আহমদ, সাকি কাওছার, জেলা ছাত্রদলের সদস্য আবুল কাশেম, জাহেদুল ইসলাম জয়, নুরুল ইসলাম মাহিন, মোঃ মারুফ আহমদ, আল আমিন সাজু, মারুফ আহমদ, কামরুল আহমদ, জুয়েল আহমদ, আব্বাস আহমদ, আরিফ আহমদ, মাহদি, রাসেল, সৌরভ, সাফোয়ান, মুছাব্বির, জিসান, শামীম, রাজিব, লিটন, বাবুল আহমদ, নাজমুল ইসলাম, পাপ্পু আহমদ, আবির আহমদ, খালেদ আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম