• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট দুই এলাকায় সংঘর্ষে সাবেক মেয়রের বাড়িতে হামলা

প্রকাশ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৯:২৪
আপডেট: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ৯:২৪

 

স্টাফ করেসপন্ডেন্ট,সিলেট

বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের হয়েছে। এসময় হামলা চালানো হয়েছে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায়। ভাঙচুর করা হয়েছে কামরানপুত্র আরমান আহমদ শিপুলর গাড়িও। সংঘর্ষে দুই এলাকারই একাধিক বাসায় হামলার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছড়ারপাড় ও মাছিমপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপার ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে গতকাল মঙ্গলবার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টির সঙ্গে আরো কয়েকজন জড়িয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়।

পরে এর জের ধরে রাতে আবার মাছিমপুরের একদল এসে ছড়ারপারে হামলা চালান। এসময় তারা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনসহ ছড়ারপাড়ের কয়েকটি বাসায় হামলা করে।

জানা গেছে, রাস্তার জায়গা নিয়ে গত কয়েকদিন ধরে এই দুই পাড়ার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে গতকাল সিসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান আসেনি। এর জেরেই দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়ান।

সাবেক মেয়র কামরানের বাসায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই এনাম আহমদ। তিনি বলেন, আমাদের বাসায় হামলা চালানো হয়েছে। এতে ভবনের দরজা-জানালাসহ অনেক কিছু তছনছ করা হয়েছে। তারা আমার ভাতিজা শিপলুর গাড়িও ভাঙচুর করেছে।

বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘মেয়র আরিফ এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত দুইপক্ষকে নিয়ে সমস্যার সমাধান করবেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। আমরা দুই এলাকার মাঝখানে অবস্থান করছি। তবে দুই এলাকায় অনেক লোকজন এখনও রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম