• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:০১
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:০১

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?
 

চাকরি, ব্যবসা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের কারণে অনেক স্বামীকে দীর্ঘ সময় স্ত্রী-সন্তান থেকে দূরে থাকতে হয়। তবে ইসলামি শরিয়তে স্ত্রী থেকে স্বামীর দূরে থাকার একটি সময়সীমা নির্ধারণের বিষয়টি আলোচিত হয়েছে। এ ক্ষেত্রে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা যাবে কি না, তা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ বিধান।

ইসলামি শরিয়ত অনুযায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া স্বামীর জন্য চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা সমর্থনযোগ্য নয়। তবে স্ত্রীর সম্মতি থাকলে এবং দীর্ঘদিন আলাদা থাকার কারণে স্বামী বা স্ত্রীর গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলে পরিস্থিতি বিবেচনায় আরও বেশি সময় দূরে থাকার সুযোগ রয়েছে।

এ বিষয়ে ফতোয়ায় আল্লামা ইবনে আবিদিন শামি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপনের বিধান আলোচনা করেছেন।

এ প্রসঙ্গে হজরত উমর (রা.)-এর একটি ঘটনা উল্লেখযোগ্য। এক রাতে তিনি এক নারীকে স্বামীর বিরহে কবিতা আবৃত্তি করতে শোনেন। পরে জানতে পারেন, ওই নারীর স্বামী জিহাদে অংশ নিতে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছেন।

ঘটনাটি জানার পর হজরত উমর (রা.) তার মেয়ে হজরত হাফসা (রা.)-কে জিজ্ঞাসা করেন, একজন নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারেন? জবাবে হাফসা (রা.) চার মাসের কথা জানান। এরপর হজরত উমর (রা.) সেনাপতিদের নির্দেশ দেন, বিবাহিত কোনো সৈন্য যেন চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে না থাকে।

ফিকহের আলোচনায় এ ঘটনাকে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়।

তবে স্ত্রীর অনুমতি থাকলে এবং উভয়ের জন্য তা কষ্টকর না হলে চার মাসের বেশি সময় আলাদা থাকার সুযোগ রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রীর কারও গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে চার মাস পূর্ণ হওয়ার অপেক্ষা না করে একসঙ্গে থাকার ব্যবস্থা করা জরুরি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম