• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

স্বতন্ত্র প্রার্থী হয়ে শিল্পী সমিতির নির্বাচন করবেন নাসরিন

প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ১২:৫৩
আপডেট: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ১২:৫৩

 

বিনোদন ডেস্ক

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে লড়বেন অভিনেত্রী নাসরিন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা সংবাদমাধ্যমকে জানান নাসরিন নিজেই।

তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি।’

কথা প্রসঙ্গে নাসরিন বলেন, ‘গত নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। একটি প্যানেল আমাকে নির্বাচন করতে বাধা দেয়। আমি তাদের নাম বলতে চাই না। এবার আর পিছু হাটতে চাই না। শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ব।’

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

নতুন এই তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবিলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বরাবর চিঠি দিয়েছেন এই অভিনেতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম