• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

স্বাধীনতা পুরস্কার: এরা কেন বাদ ছিলেন এতোকাল?

প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৫:২৬
আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ৫:২৬

 

মারুফ কামাল খান
বার স্বাধীনতা দিবস পুরস্কার যাদেরকে দেয়া হচ্ছে তাদের নামের তালিকার ওপর চোখ বুলিয়ে লজ্জা বোধ করেছি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সহ এরা কেউ স্বাধীনতা পদক এতোকাল পাননি? তাহলে স্বাধীনতা পুরস্কার পেয়েছে কারা? খালেদা জিয়ার সরকার মুজিবুর ও জিয়াউর এই দুই রহমানকেই স্বাধীনতা পুরস্কার দিয়েছিল। তা নিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরা কতো রকমের বিতর্কই না সৃষ্টির অপচেষ্টা করেছে! জেনারেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের সি-ইন-সি ছিলেন। মুক্তিযোদ্ধা বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক হিসেবে তিনি বীরত্বসূচক কিংবা সাহসিকতার কোনো খেতাব বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড নেননি। তাহলে তাকে এতোকাল স্বাধীনতা পদক কেন দেওয়া হয়নি? তিনি কি ধইঞ্চ্যা? ওসমানী না পেলে স্বাধীনতার পুরস্কার আর কার প্রাপ্য?

এটুকু লেখার পর আমি এক বিচিত্র তথ্য জানলাম। সেটা হচ্ছে, জেনারেল ওসমানী এবার দ্বিতীয় বারের মতো স্বাধীনতা পদকে ভূষিত হবেন। ১৯৮৫ সালে তার নামে এ পুরস্কার দেওয়া হয়। কিন্তু সেটা নাকি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য নয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে এ পুরস্কার দেওয়া হয়েছিল সমাজসেবায়। এবার তাকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে এ পুরস্কার দিলে তাতে অতীতের হাস্যকর সিদ্ধান্ত শোধরানো হবে।

বদরুদ্দীন উমর পদক-পুরস্কার নেবেন কি নেবেন না, সেটা তার স্বাধীনচেতা এখতিয়ার। কিন্তু রাষ্ট্র উমরকে বাদ রেখে দেশের আর কোন্‌ বুদ্ধিজীবীকে স্বাধীনতা পুরস্কার দিতে পারে? কবি আল মাহমুদ, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেন্দ্রীয় শহিদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান সকলের ব্যাপারেই একই কথা খাটে।

শহিদ আবরারকে নিয়ে অনেকের মনে খটকা আছে। অনেকে বলছেন, এটা একটা আবেগী সিদ্ধান্ত। জীবন দেওয়া ছাড়া আর কোন ক্ষেত্রে তার কী অবদান আছে? আমি বলি, আবেগ এই জাতির অন্তর্গত বৈশিষ্ট। আবেগশূন্য হলে আমাদের আর কিছুই থাকেনা। জীবন দেওয়াকে অবদান হিসেবে স্বীকার না করাটা আমার কাছে নিষ্ঠুরতা বলে মনে হয়। দুর্বল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অতিকায় প্রতিবেশীর পানি আগ্রাসনের শিকার। এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে এক মেধাবী তরুণ প্রাণ হারিয়েছেন। পানির ন্যায্য হিস্যা আদায় যাদের দায়িত্ব সেই সরকারের গুণ্ডাদের হাতে তার আত্মদান নতুন প্রজন্মের মধ্যে অভূতপূর্ব দেশপ্রেমের যে উন্মাদনা সৃষ্টি করে তা অবিষ্মরণীয়। এমন দেশপ্রেম জাগিয়ে তোলা অনেক শতাব্দির মণীষীর কাজ। সেটাই জীবন দিয়ে করে গেছেন আবরার। এই অবদানকে যারা তুচ্ছ করে দেখতে চান, তাদের হৃদয়কে আরো প্রশস্ত করে দেওয়ার জন্য আমি প্রার্থনা করি।

এবারের স্বাধীনতা পুরস্কার আমাদের অনেক গ্লানি, লজ্জা, পাপ, সংকীর্ণতা, ভুল এবং দীনতা ও হীনতাকে মোচন করেছে। ইতিহাসের রেকর্ডকে শুদ্ধ করবে। এবারের স্বাধীনতা পুরস্কারকে যারা এভাবে মহিমামণ্ডিত করলেন তাদেরকে অভিনন্দন।

মারুফ কামাল খান : সিনিয়র সাংবাদিক ও লেখক

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম