• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কর্মসংস্থানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৫:১৭
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৫:১৭

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কর্মসংস্থানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

তবে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী প্রবাসীকল্যাণ মন্ত্রীর জন্য সবার দোয়া চেয়ে বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম