• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যায়নি : সামান্থা রুথ প্রভু

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৫:০৬
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৫:০৬

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন। জিমে ঘাম ঝরানোর ছবি প্রায়ই শেয়ার করেন সামাজিক যোগাযো গমাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের পেশিবহুল পিঠের ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন ।

শুক্রবার (২২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে জিমের পোশাকে পিঠের পেশি প্রদর্শনের একটি ছবি শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে তুলে ধরেন নিজের ফিটনেস যাত্রার অভিজ্ঞতার কথা।

ছবিটির ক্যাপশনে সামান্থা লেখেন, ‘কয়েক বছর আগে আমি শক্তিশালী পিঠ বানানোর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভাবতাম, এটা আমার জিনে নেই। অন্যদের সুঠাম পিঠ দেখে মনে হতো, আমি হয়তো কখনোই এমন হতে পারব না। কিন্তু আমি ভুল ছিলাম।’

‘আজ আমি সত্যিই খুশি। আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমন দিনও গেছে যখন মনে হতো কোনো পরিবর্তন হচ্ছে না, হাল ছেড়ে দেওয়াই সহজ কিন্তু আমি থেমে যায়নি।
তার কথায়, ‘শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, জীবনযাপনের ধরণ এবং বয়সের কথা মাথায় রেখে পেশি গঠন খুবই জরুরি। শক্তি প্রশিক্ষণ আমাকে শৃঙ্খলা ও ধৈর্য শিখিয়েছে। জিনে নেই এটা কেবল একটা অজুহাত। নিজেকে ভুল প্রমাণ না করা পর্যন্ত আমরা এই অজুহাত দিয়ে যাই।’

সম্প্রতি নিজের প্রযোজনায় নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এছাড়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘রক্ত ব্রহ্মণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম