• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানাল গণঅধিকার পরিষদ

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১০:৫১
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১০:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুর এ প্রতিক্রিয়া জানান।

নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি—অতি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা প্রাথমিক বিজয়, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না।

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা কামাল নন, ভারতে পলাতক সব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের নেতাদেরই ফাঁসিতে ঝোলানোর হুমকি তৈরি হবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম