• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

হিন্দু নন, মুসলমানও নন, কোন ধর্মের অনুসারী কারিনা?

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ২:৩০
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ২:৩০

 

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর খানের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) ললিতা ডিসিলভার বদৌলতে বেরিয়ে এসেছে পতৌদি পরিবারের অনেক কথা। সাইফ পত্নীর ধর্ম নিয়েও কথা বলেছেন ললিতা। জানিয়েছেন, কারিনা হিন্দু নন, ইসলামও গ্রহণ করেননি। তবে কোন ধর্ম অনুসরণ করেন তিনি? সে উত্তরও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন এক পডকাস্টের মুখোমুখি হন ললিতা। সেখানে সাইফ পরিবার সম্পর্কে মুখ খোলেন তিনি। জানান, কারিনা হিন্দু নন, মুসলমানও নন। তিনি তার মা ববিতা কাপুরের ধর্মকেই অনুসরণ করেন। তিনি খ্রিস্টান। যিশুই কারিনার আরাধ্য দেবতা।

ভিন্ন ধর্মের অনুসারী এর আগেও পতৌদি পরিবারের বউ হয়ে এসেছে। সাইফের মা শর্মিলা ঠাকুর। মনসুর আলি খান পতৌদি, ওরফে টাইগার পতৌদিকে বিয়ের সময় গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। নামও পাল্টেছিলেন। হয়েছিলেন আয়েশা বেগম।

এদিকে সাইফের ঘরণী হয়ে এলেও শাশুড়িকে অনুসরণ করেননি কারিনা। নামের শেষেও ব্যবহার করেন না খান পদবী। এবার ন্যানি ললিতা ফাঁস করলেন তার ধর্ম বিশ্বাসের কথা। যা শুনে যারপরনাই অবাক নেটাগরিকরা। তবে বিষয়টি নিয়ে কিছু বলেননি কারিনা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম