• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৭:২০
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৭:২০

 

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে এখন সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারন ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম