• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১৭ বছর আওয়ামী লীগ শুধু টিআর-জিআর খাইছে: শামা ওবায়েদ

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ২:৪৪
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ২:৪৪

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
গত ১৭ বছরে টেন্ডারবাজি-চাঁদাবাজি ও লুটপাট করে আওয়ামী লীগ যে টাকা কামাই করেছে, সেই টাকার লোভে না পড়ার জন্য নিজ দলের নেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ শুধু টিআর-জিআর খাইছে। সাধারণ জনগণের কোনো উন্নয়ন তারা করেনি। আর ছাত্রলীগ-যুবলীগ টেন্ডারবাজি-চাঁদাবাজি ও লুটপাট করেছে। সুতরাং তাদের কাছে অনেক টাকা-পয়সা আছে। আপনারা (বিএনপি নেতারা) ওই টাকার লোভে পইড়েন না। যদি জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার আদর্শ লালন করে থাকেন, তাহলে লোভে পড়া যাবে না।

তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির যারা গত ১৫ বছর আমাদের সঙ্গে ছিল না, লোভে পড়ে সেই বেইমানদেরও দলে জায়গা দেওয়া যাবে না। যদিও তারা দলে আসতে চায়, তাহলে পেছনের চেয়ারে পরীক্ষা দিয়ে আসতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন, রফিক মোল্যা, জাহিদ মাতুব্বর, যুবদল নেতা মামুন চৌধুরী, মাহফুজ খান, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম