• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অজানা আশঙ্কায় সরকার বিরোধী দলের কর্মসূচিতে হামলা চালিয়েছে: গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৭:৪০
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৭:৪০

 

নিউজ ডেস্ক
অজানা আশঙ্কায় সরকার বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের এক সভায় এ মন্তব্য করেন নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের পর ৩০শে জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে তা বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করার সংসদ। সাংবিধানিকভাবে অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলছে। ডামি নির্বাচন ও ডামি সংসদের প্রতিবাদে যখন বিরোধী দলগুলো প্রতিবাদ মিছিল করেছে। এক অজানা আশঙ্কায় রাষ্ট্রের দিকে থেকে বাধা দেয়া হয়েছে। গতকাল গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ সকল বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মূচিতে হামলা করা হয়েছে। আহত করা হয়েছে, আটক করা হয়েছে এবং কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা হয়েছে। পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের দুর্নীতি লুটপাটে ব্যাংকগুলো খালি নিঃস্ব করে ফেলা হয়েছে, এখন টাকা ছাপিয়ে সংকট উত্তরণের জন্য ব্যাংকে সরবরাহ করা হচ্ছে যা নতুন করে লুটের আয়োজন অবধারিতভাবেই হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রির মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রির দাম ইতিমধ্যেই বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। নেতারা আরো বলেন, বাংলাদেশ ভারতের সীমান্ত এখন দুনিয়ার অন্যতম প্রাণঘাতি সীমান্তে পরিণত হয়েছে। ২০২৩ সালে ৩১ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ। এমনকি বিজিবি সদস্যকেও হত্যা করে নিয়ে যাওয়া হয়েছিলো সীমান্তের ওপারে। এ ঘটনার নিন্দা করতে ও জবাবদিহিতা চাইতেও ব্যর্থ হয়েছে নতজানু সরকার। তারা বলেন, অগণতান্ত্রিক ও ভোটবিহীন সরকার সীমান্তে মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম