• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

অবন্তিকার আত্মহত্যা: সুবিচারের দাবিতে আইন বিভাগের মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ১২:৫৩
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ১২:৫৩

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সুবিচারের দাবিতে প্রথমবারের মতো আন্দোলনে নেমেছে আইন বিভাগ। একইসাথে দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিভাগটি৷

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকর‍্যালি ও মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের গর্ব ছিল। কেবল অভিযোগ উঠা দুইজনের বিরুদ্ধেই না বরং এর পেছনে যারা আছে সবাইকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে হবে। অবন্তিকার এমন আত্নহনন আমাদের কষ্ট দিচ্ছে। শাস্তির নজির সৃষ্টি না করলে ভবিষ্যতে এমন আরও অবন্তিকা বাধ্য হবে আত্মহননের পথ বেছে নিতে।

মানববন্ধনে আইন বিভাগের ছাত্র উপদেষ্টা আহমদ ইহসানুল কবীর বলেন, অবন্তিকার অকালপ্রয়াণে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটলো৷ অবন্তিকা শেষ পর্যন্ত তার অবস্থা যদি আমাদের জানাতো তাহলে হয়তো আমরা তার মানসিক অবস্থা বুঝে সাহায্য করতে পারতাম।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, অবন্তিকা মেধাভী ও প্রতিভার অধিকারী ছিল৷ কয়েকদিন পরেই তার স্নাতকের ফলাফল বের হতো৷ তার ইচ্ছা ছিল বিচারক হওয়ার৷ সে বিচারক হলে দেশের সম্পদ হতো৷ এমন একজন ছাত্রী হারানো পুরো রাষ্ট্রের জন্য ক্ষতি। তার এমন মৃত্যুর পেছনে যারা জড়িত রাষ্ট্রের কাছে সবার শাস্তি কামনা করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম