গত কয়েক মাস ধরে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এর পেছনে যে গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার প্রভু ভারত রয়েছে, সেটা এখন দিবালোকের মতো পরিস্কার। গণঅভ্যুত্থানে জীবন নিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অন্ধ পোষক ভারত যৌথভাবে দেশে অস্থিতিশীল ও অরাজকতা সৃষ্টি করছে, এ কথা আমরা বহুবার বলেছি। তারা শুরুতেই দেশের রপ্তানি বাণিজ্যের মেরুদ- গার্মেন্ট খাতকে টার্গেট করে শ্রমিক আন্দোলনকে উসকে দিয়েছে। মজুরি বৃদ্ধির নামে শ্রমিকদের আন্দোলনে ঢুকে তারা সড়ক অবরোধসহ জ¦ালাও-পোড়াও আন্দোলন করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ আন্দোলন প্রকৃত শ্রমিকদের নয়। পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর ভেতর ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সুপরিকল্পিতভাবে ভারত ও আওয়ামী লীগ ‘এক ঢিলে দুই পাখি মারা’র নীতি নিয়ে এই ষড়যন্ত্রে নেমেছে। প্রথমত প্রধান রপ্তানি খাত গার্মেন্ট শিল্পের শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, দ্বিতীয়ত দেশের রপ্তানি বাণিজ্যের মেরুদ-টি ভেঙে দেয়া। এতে বাংলাদেশও অস্থিতিশীল হয়ে উঠবে এবং গার্মেন্ট খাতের অর্ডারও কমে ভারতের দিকে চলে যাবে। আপাতত এই দুই লক্ষ্যের একটিতে ভারত কিছুটা সফল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। গতকাল বিভিন্ন দৈনিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রকাশ করে বলেছে, নভেম্বরের প্রথম ১৮ দিনেই বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের (৩ হাজার কোটি টাকার বেশি) ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো শীর্ষ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। মাসিক মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে চলে গেছে, যার সবচেয়ে বড় অংশই বাগিয়ে নিয়েছে ভারত।
অত্যন্ত নাজুক ও ভঙুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বিএনপি সরকারের প্রধানতম চ্যালেঞ্জ অর্থনীতিকে দাঁড় করানো। সরকার এ লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করতে না করতেই তার সামনে হাজির হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এর মধ্যে পতিত আওয়ামী লীগ ও ভারতের যৌথ ষড়যন্ত্রে দেশে যে অরাজকতা শুরু হয়েছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সরকার অর্থনীতি সামাল দেবে, নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাবেÑএমন এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বুঝতে অসুবিধা হয় না, সরকারকে অর্থনীতি চাঙা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, তাহলে অর্থনীতির গতি শ্লথ হয়ে যায়। এতে বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থপ্রবাহ সবই কমে যায়। এক ধরনের ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এতে মানুষের স্বাভাবিক জীবনযাপন যেমন ব্যাহত হয়, তেমনি ব্যবসা-বাণিজ্যে স্থবিরতাসহ বিনিয়োগের আস্থার পরিবেশ থাকে না। ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে দেশে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। তার প্রভু ভারত পেছন থেকে তাদের ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তা প্রতিহতে সরকারের প্রস্তুতি-এই দুইয়ে মিলে দেশে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে দেশের ভারতপন্থী মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার এন্তার অপপ্রচার পুরো বিশে^ বাংলাদেশকে এক অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এসব অপপ্রচার পররাষ্ট্র মন্ত্রনালয়সহ সরকারের প্রেস উইং যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ও গার্মেন্ট খাতের অস্থিরতা সামাল এবং খাত সংশ্লিষ্টদের যথাযথ সহযোগিতা ও পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা এখন পরিস্কার, গার্মেন্ট শ্রমিক আন্দোলন ও গোপালগঞ্জের যে ভয়াবহ সহিংসতা, এই দুই একই সূত্রে গাঁথা। এর সাথে আওয়ামী লীগ ও ভারত জড়িত। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য, দেশের ভঙুর অর্থনীতিকে কোনোভাবেই দাঁড় করাতে না দেয়া। বলা বাহুল্য, দেশের অর্থনীতি স্থিতিশীল না থাকলে, সাধারণ মানুষও সরকারের প্রতি বিরক্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা সরকারবিরোধী অবস্থান নেয়। এটাও অনুমান করতে কষ্ট হয় না, ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকার ফেলে দেয়ার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে ভারতই হচ্ছে, ষড়যন্ত্রের মূল হোতা। সে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করছে। গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের কথা বলে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেয়ার সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। দায়িত্বশীল জায়গায় থেকে ভারতের কোনো মন্ত্রী যখন বাংলাদেশ দখল করে নেয়ার কথা বলে, তখন তা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত। এটি আর তখন ষড়যন্ত্রের মধ্যে পড়ে না। ভারতের ষড়যন্ত্র হোক, আর সরাসরি হুমকি হোক, তা মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশের অস্তিত্বের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ও ঐ মতদ্বৈততা ভুলে এক কাতারে শামিল হওয়া ছাড়া উপায় নেই। উল্লেখ করা প্রয়োজন, চব্বিশের গণঅভ্যুত্থানে শুধু হাসিনার পতন ঘটেনি, একই সাথে ভারতেরও আধিপত্যবাদের পতন হয়েছে। ভারতের করদরাজ্য থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। ভারত তা কিছুতেই মানতে পারছে না। মানতে না পেরে সে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
ভারত ও আওয়ামী লীগের যৌথ ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের অস্তিত্বের প্রশ্নে সরকার ও বিরোধীদলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। ইতোমধ্যে সরকার ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে। জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী ও এনসিপি ভারতের আগ্রাসী মনোভাব ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে ডিসেম্বর জুড়ে কর্মসূচি ঘোষণা ও সরকারি দলের সাথে মিলে কর্মসূচি পালনে একমত হয়েছে। তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, সরকারি দলের অভ্যন্তরে ভারতপন্থী ও আওয়ামী লীগের প্রতি দুর্বল থাকা কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছে, এমন খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এ যেন ঘরের শত্রু ভীভিষণ। যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সরকারি দলের জিরো টলারেন্স থাকা বাঞ্চনীয়। দেশের রাজনীতিতে ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসকে আন্দোলন ও রাজনীতির বাকবদলের মাসও বলা হয়। ভারত ও আওয়ামী লীগ এ মাসকে টার্গেট করে যে দেশে অরাজকতা তৈরির নীলনকশা তৈরি করছে, তা বুঝতে অসুবিধা হয় না। সরকারসহ সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের জন্য এ ষড়যন্ত্র মেকাবিলা করা মোটেই কঠিন নয়। তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, ভারত ও আওয়ামী লীগ সফল হবে না। আমরা আশা করব, সরকারি দল ও বিরোধীদলগুলো দেশের বিরুদ্ধে পতিত শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশকে স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।













