• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অবাধ ভোটের প্রত্যয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ইসির

প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১:১৩
আপডেট: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১:১৩

 

অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপের ঘোষণা করে ইসি।

নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

এসময় কমিশনাররা বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন। সেজন্য আমরা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। আমরা বিশ্বাস করি সব পক্ষ যদি সহযোগিতা করে তাহলে এই রোডম্যাপ বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোডম্যাপ গতানুগতিক নয়। কিছুটা ভিন্নতা আছে। রোডম্যাপ বাস্তবায়নে নূন্যতম ঘাটতি থাকলে অবশ্যই আমাদের বলবেন। আমরা আসলে কিছুটা আস্থার ঘাটতির মধ্যে আছি। তবে এতদিন কাজ করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে আগের থেকে আস্থা কিছুটা হলেও বেড়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা হলেন আমাদের চোখ, কান। আপনাদের ওপর আমরা আস্থা রাখতে চাই। অনেককে আমি জিজ্ঞেস করেছি আমাদের কাজের মূল্যায়ন কিভাবে করবেন? তারা বলেছেন ৯৯ দশমিক ৯৯ ভাগ আগের চেয়ে ভালো। আশা করি শেষ দিন পর্যন্ত আপনারা এটা বলতে পারবেন।

এসময় অন্য কমিশনাররাও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। কমিশনার আনিসুল হক বলছেন, নয়টি বিষয়টি সামনে রেখে রোডম্যাপ তৈরি করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম