• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করুন, সরকারকে ফারুক

প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ২:৩৪
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ২:৩৪

 

নিউজ ডেস্ক
নতুন বছরে অবিলম্বে পদত্যাগ করে সরকারকে একদলীয় অবৈধ ডামি নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বাংলাদেশে চলমান যে সংকট চলছে সেটিকে দূরীভূত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমাননা দলগুলো আন্দোলন সংগ্রাম করছে। তাই সরকারকে অনুরোধ করবো বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহবান করবো- আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই অবিলম্বে ২০১৪ এবং ২০১৮ সালের মত একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইফ আরও বলেন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কুটোকৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু কোন স্বৈরাচার সরকারি ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকারও পারবে না।

সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্ব লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, মৎসজীবি দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম