• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০০

 

ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। আদিলাবাদ জেলার বাসিন্দা তিনি। তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, মামার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মা-বাবাকে জানান কল্যাণী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমন অভিযোগ পুলিশের।

পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে তিনি পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।

২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস— পুলিশের এমন দাবি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম