• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে: ডা. ইরান

প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩২
আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩২

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে দেশের নির্বাচন ব্যবস্থাকে আইসিইউতে এবং গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র কাজে বাকশাল। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণ মেনে নেবে না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টন দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় মন্তব্য ডা. ইরান বলেন, বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোন অর্জন নাই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।

মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, নগর যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম