• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঈদের আগেই মিলবে সেবা দেশজুড়ে আসছে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৫২
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৫২

ঈদের আগেই মিলবে সেবা দেশজুড়ে আসছে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সমন্বিত যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এ পরিষেবা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলন কক্ষে রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় তিনি এই আভাস দিয়েছেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু- রেলপথ- নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক-রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুর রউফ সভায় বলেন, ‘ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মতো প্রত্যেকটা টোল সিস্টেমে যেন একই অ্যাপস, সফটওয়্যার বা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুরের টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পর যুক্ত থাকবে। এপিআই হল- এমন এক পদ্ধতি যা দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।

সেতু সচিব জানান, কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপস তৈরি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর হিসেবে (পিএসও) নিয়োগ দেওয়া হবে।

এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে সে বিভাগ সে টাকা পাবে। যেমন- সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে। তবে সব জায়গায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিকশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে, যার জন্য টেকনিক্যাল কমিটি ইউনিফাইড স্পেসিফিকেশন দিয়েছে। ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে রোজার ঈদের আগেই এসব পরিষেবা মিলবে বলে আশ্বাস দেন সেতু সচিব।

সেতু সচিব জানান, সড়ক পথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে আগে আলাদা আলাদা সংস্থার নিবন্ধনের বাধ্যবাধকতা থাকলেও নতুন ব্যবস্থায় কোনো ভোগান্তি হবে না। গাড়ির মালিক ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তার নিবন্ধনের মূল তথ্য যাবে বিআরটিএর সার্ভার থেকে। আরএফআইডি ট্যাগ বা রিড ক্যাপাসিটির সমস্যাগুলোও সমাধান করা হচ্ছে।

যেসব টোল প্লাজা অনবোর্ড থাকবে, সেগুলোতে নির্বিঘ্নে যাওয়া যাবে। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত যেকোনো মাধ্যম যুক্ত করে সিস্টেমেটিক ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফার করা যাবে। গাড়ি ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে গেলেও দাঁড়াতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম