• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

আজ জুলাই ৩৫ : মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ২:১৭
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ২:১৭

 

আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দুরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসাথে।

তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনো দিন আমাদেরকে এইরকম বন্দীদশায় পড়তে না হয়।

কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করবো।

খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলা কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এতো বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না। ঐদিকে #ReverseBrainDrain হ্যাশট্যাগও দেখছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এই কাজে হাত লাগাতে চায়।

অনেকতো হলো নৈরাজ্য।

এবার সময় নতুন ভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির।
বিপ্লব দীর্ঘজীবি হউক।

(লেখাটি মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম