• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, যেভাবে আগলে রাখছেন বিরাট

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:১৮
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:১৮

আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, যেভাবে আগলে রাখছেন বিরাট
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
পরনে মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার, খোলা চুল আর মেকআপহীন চেহারা। বোট থেকে নেমে ধীরে ধীরে জেটিঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন আনুশকা শর্মা। এ সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাট কোহলিকে। ছবিশিকারিদের ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি মুম্বাইয়ে কৃষ্ণদাসের কীর্তন শুনতে গিয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত কয়েক বছর ধরে গ্ল্যামারজগতের ঝলমলে পরিবেশ থেকে কিছুটা দূরে থেকে ধর্মীয় কর্মকাণ্ডে সময় দিচ্ছেন এই তারকা দম্পতি। তাদের সেই মুহূর্তগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাওয়ার মধ্যেই ইন্ডিয়া গেটসংলগ্ন একটি জেটিঘাটের ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নতুন করে আলোচনা।

জানা গেছে, সেদিন আলীবাগ থেকে ফিরছিলেন বিরাট ও আনুশকা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোট থেকে নেমে ধীর পায়ে জেটিঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন আনুশকা। এ সময় সামনে থাকা ভিড় সরিয়ে স্ত্রীর চলার পথ করে দেন বিরাট। তার মুখে ছিল মাস্ক। হাসিমুখে কথা বলতে বলতে একসঙ্গে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখা যায় তাদের।

সেলেব দম্পতির এই খুনসুটির চেয়েও নেটবাসীর নজর কেড়েছে আনুশকার পরিধানের পোশাক। ঢিলেঢালা পোশাকের ভেতর থেকে হালকা স্ফীতোদর উঁকি দিচ্ছে বলে দাবি অনেকের। এছাড়া তার হাঁটার ভঙ্গি দেখেও একই অনুমান করছেন কেউ কেউ। আর তাতেই বিরাট ও আনুশকার তৃতীয়বার বাবা-মা হওয়ার জল্পনা শুরু হয়েছে।

একবাক্যেই সকলের মনে প্রশ্ন জেগেছে, এই দম্পতি কি তবে তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন? ভামিকা ও অকায়ের কি তবে এবার দাদা বা দিদি হিসেবে পদোন্নতি হতে চলেছে? এমন নানা কৌতূহলে ছেয়ে গেছে নেটপাড়া।

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) মুম্বইতে আমেরিকান সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে ভক্তিতে মগ্ন হতে দেখা যায় এই জুটিকে। তারকা দম্পতির সেই আধ্যাত্মিক মুহূর্তও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, যেখানে হাততালি দিয়ে কীর্তনের সুর উপভোগ করার পাশাপাশি মৃদুস্বরে ভক্তিগীতিতেও গলা মেলাতে দেখা গিয়েছিল তাদের।

সূত্র: নিউজ১৮

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম