• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আন্তর্জাতিক পানি চুক্তি আইন রেক্টিফাই করার আহবান জানান কবি মু.নজরুল ইসলাম তামিজী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩১
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩১

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী নোয়াখালী লক্ষীপুরে দিশেহারা পানিবন্দি মানুষ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিয়ে বিশ্ব নদী দিবস-২০২৪ উপলক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৪-সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে জাতীয় নদী দিবস ২০২৪ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও রিভার এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এর যৌথআয়োজনে আলোচনা সভায় জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এসময় সভাপতির বক্তব্যে কবি মু. তামিজী বলেন,আন্তর্জাতিক নদী আইন রেক্টিফাই করা সময়ের দাবী। তিনি আরও বলেন, নদী-খাল, জলাশয় দখল ও ভরাটের কারণে বন্যার পানি নামছে ধীরগতিতে।

বৃহত্তর নোয়াখালীতে প্রায় ১০টি নদী এবং খাল দখল করা হয়েছে।কার এসব করেছে সবাই তাদেরকে চেনে ও জানে।এতোদিন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করেনি তবে এখন কথা নয় কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে তা সবাই মিলে কাজে লাগাতে হবে।

দখল হওয়া খাল গুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের সুযোগ করে দিলে দ্রুত জলবদ্ধতার সমস্যার লাঘব হবে। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন আমরা কোন সরকারি- বেসরকারি ত্রাণ সহযোগিতা চাইনা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান কর‍তে নদী খাল তড়িৎ গতিতে দখল মুক্ত করে আমাদের জলাবদ্ধতা থেকে রক্ষা করুন।

প্রধান অতিথি সেলিম বলেন, এবারের বন্যা পরিস্থিতির অন্যতম কারণ বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে ভারতের পানি ছেড়ে দেয়া। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে মেরুদণ্ড শক্ত রেখে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান তিনি।

রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের এর সাধারণ সম্পাদক মো: ইসমাইল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী ও পরিবেশ গবেষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদা পারভীন। বৃহত্তর নোয়াখালী সমিতি,ঢাকা’র সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান মোল্লা। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী, কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, ওয়াটার কিপার্স বাংলাদেশ গবেষণা বিভাগের প্রধান মোঃ ইকবাল ফারুক, অধ্যাপক ড. বিজয় কৃষ্ণ দাস, বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম সঞ্জয় কুমার দত্ত,মো.মনিরুল ইসলাম মনির প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইপসার প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম।

পরে আলোচনা সভা শেষে বন্যার্ত মানুষের সাহায্যার্থে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম